ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ডেঙ্গুতে আরও চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৩

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) চারজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা মারা গেছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগের একজন করে রয়েছেন।


আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২, ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন ও সিলেট বিভাগে ৮ জন ভর্তি হয়েছেন।


এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৫ হাজার ৪৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑